ads

সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ

শেরপুরে সাংবাদিকদের সাথে জেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার রাতে শহরের নির্ঝর রেস্তোরাঁয় ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী।

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জিএস ফজলুর রহমান তারা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও আবু রায়হান রূপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সকালে সাড়ে সাতটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল চারটায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় সকল সাংবাদিকের উপস্থিতি এবং সংবাদ পরিবেশনের জন্য আহবান করা হয়।

এসময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় সাত মাস যাবত শেরপুর জেলা বিএনপি কমিটি না থাকায় কেন্দ্রীয় কর্মসূচি বিএনপির নেতাকর্মীরা এবং তার বিভিন্ন অঙ্গদল পৃথক পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে আসছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads