ads

সোমবার , ৩১ আগস্ট ২০২৬ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ৩১, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় নজরুল বর্ষ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী থেকে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করার কথা থাকলেও তার অনুপস্থিতিতে পক্ষে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলের জীবনী, নজরুলের চেতনা, নজরুল সাহিত্য, নজরুল কবিতা এবং নজরুলের গান নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও আব্দুল হক তালুকদার চান মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শহীদুল ইসলাম, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, সরকারি হাজী জালমামুদ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আলম আকন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জাসাস নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads