ads

রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচি, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৬, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ১৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

শনিবার সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাকরকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে স্লোগানে নেতৃত্ব দিতে দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে ১২ থেকে ১৩ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ থাকার পর নালিতাবাড়ীর কোনো শহীদ মিনারে প্রকাশ্যে আওয়ামী লীগের এমন কর্মসূচি এটাই প্রথম। এদিকে সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাডাখালি বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করে নিষিদ্ধ যুবলীগ। ইউনিয়ন যুবলীগের কামরুল ও কাওসারের নেতৃত্বে ওই কর্মসূচি হয়। সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনা যায়।

Shamol Bangla Ads

এর আগে শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মী শাকিলের নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া রাজনগর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মসূচির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিওর সময় ও স্থান এবং এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী সোহেল এবং শনিবার সকালে যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মাইনউদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান শ্যামলবাংলা২৪ কে বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

Need Ads
error: কপি হবে না!