‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, মৎস্যচাষি ও মৎস্যজীবিদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ। ১৬ আগস্ট রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এসবের আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি)। মিজ্ সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, মৎস্যচাষি এখলাছুল হক এখলাছ ও পলাশ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষি ও মৎস্যজীবিসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভাশেষে উপজেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষি ও মৎস্যজীবিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শুরুর আগে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।




