ads

রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ১৬, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ

‘মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশন (ভুমি) অনিন্দা রানী ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো, রজব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো, সানজা হোসাইন সানি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো,রাজীবুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাতের সম্ভাবনাকে আরও গতিশীল করে গড়ে তোলা সম্ভব।তিনি আরো বলেন, দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব রক্ষা ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছের পোনা ও মা মাছ নিধন বন্ধ, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট মৎস্য আইন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে মৎস্য চাষ ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মাছ চাষি, মৎস্যজীবী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads