ads

শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সদর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৫, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, শফিউল আলম চাঁন, পারভেজ আহমেদ, শহর বিএনপির সদস্য সচিব মো. জাফর আলী, শ্রমিকদল নেতা মোঃ শওকত হোসেন প্রমুখ।

ওইসময় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!