ads

শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবসর ও কল্যাণ ভাতা পেয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি ধন্যবাদ জানালেন মাদ্রাসাশিক্ষক

জুবাইদুল ইসলাম
আগস্ট ১৫, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

শেরপুরে অবসরের ৪ বছর পর অবসর ও কল্যাণ ভাতা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরাসরি কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রাসা শিক্ষক মো. মোখলেছুর রহমান। ১৫ আগস্ট শনিবার দুপুরে রাজধানী ঢাকায় বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে শিক্ষক মোখলেছুর রহমানের সাথে কথা বলেন এবং তার কথা শুনেন। মোখলেছুর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও শেরপুর সদর উপজেলার কামারেরচর এলাকার বাসিন্দা।

Shamol Bangla Ads

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষক মোখলেছুর রহমানের হাতে তার অবসরকালীন কল্যাণ ভাতার অংশের চেক তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। আর অবসরভাতার টাকা সরাসরি ইএফটি ও আইবাস অ্যাপের মাধ্যমে ওই শিক্ষকের অ্যাকাউন্টে পাঠানো হয়।

শিক্ষক মোখলেছুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি ২০২২ সালে অবসরে যাওয়ার পর অবসরভাতা না পেয়ে নাজেহাল অবস্থায় ছিলাম। আজ আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার উছিলায় আল্লাহ এই সমস্যার সমাধান করে দিয়েছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

Shamol Bangla Ads

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই শিক্ষক ও শেরপুর জেলার কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি মোখলেছুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আমিসহ সবাই আপনার কষ্ট দেখেছি। আপনি আপনার পুরো টাকা পেয়েছেন? জবাবে মোখলেছুর রহমান বলেন, জ্বি পেয়েছি। প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনার যে কষ্ট ছিল, ইনশাআল্লাহ সেটি এখন লাঘব হবে। অন্য শিক্ষক যারা রয়েছেন, তাদের পুরো টাকাটাও যাতে ধীরে ধীরে দিয়ে দিতে পারি, সেজন্য দোয়া করবেন। তাদের কষ্টও যাতে লাঘব হয়।

এসময় শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে আরও সংযুক্ত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এদিন শেরপুর জেলার মোট ২৩২ জন শিক্ষক কর্মচারীকে বসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!