ads

সোমবার , ১০ আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসিতে শতভাগ পাসের কৃতিত্ব রেহানা ইদ্রিস মডেল একাডেমির

স্টাফ রিপোর্টার
আগস্ট ১০, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

জিপিএ-৫ পেয়েছে ৪০ শতাংশ শিক্ষার্থী

শেরপুরের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমি এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থীর মধ্যে ৪০ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিসেস আলহাজ্ব রেহানা ইদ্রিস নিজ হাতে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

Shamol Bangla Ads

রেহানা ইদ্রিস মডেল একাডেমি শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ (প্রা.) লি.-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ইদ্রিস গ্রুপের চেয়ারম্যান মিসেস আলহাজ্ব রেহানা ইদ্রিস বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। শতভাগ পাস এবং ৪০ শতাংশ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এই ফলাফলের পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আমি সফল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই এবং যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামী দিনে আরও ভালো করার জন্য চেষ্টা করতে বলব। তিনি আরও বলেন, রেহানা ইদ্রিস মডেল একাডেমিকে শুধু ভালো ফলাফলের প্রতিষ্ঠান নয়, বরং আদর্শ, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার একটি প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।

Shamol Bangla Ads

এদিকে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও রেহানা ইদ্রিস মডেল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বর্তমানে ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থান করছেন। তবে তিনি মুঠোফোনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে এবারের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।
তিনি সফল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রেহানা ইদ্রিস মডেল একাডেমির শিক্ষার্থীদের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। শতভাগ পাস এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের যে শ্রম ও সহযোগিতা রয়েছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের এবং প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করতে পারে—এই কামনা করি। বিদেশে থেকেও আমার ভালোবাসা ও শুভেচ্ছা সবসময় তাদের সঙ্গে রয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশাফুদৌলা মিলন বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আমাদের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ৪০ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত পরিশ্রমের ফল। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নিবিড় তদারকি, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতাই এই সাফল্যের মূল কারণ। তিনি বলেন, আমরা ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে তার মেধা ও যোগ্যতা অনুযায়ী এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। এই সাফল্য আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!