ads

বুধবার , ৫ আগস্ট ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ৫, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের ওই সভার আয়োজনে করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মুক্তার ও আব্দুল হক তালুকদার চান মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শরীফুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের স্থানীয় সমন্বয়ক এসএম মাসুম, জুলাই যোদ্ধা সুজন মিয়া ও ডালিম মিয়া, সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদী, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাওজিয়া সুলতানা প্রমুখ। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্বরচিত কবিতা পাঠ করে শুনান চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দেশের উন্নয়নে নাগরিকদের দায়িত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করা হয়। বক্তাগণ বলেন গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!