ads

সোমবার , ৩ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, নিরাপদ মৎস্যচাষ ও সংরক্ষণ বিষয়ে প্রচারণা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ ইত্যাদি।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরবর্তী সংবাদ শেরপুরে ডিসি লেক ও উদ্যানের সংস্কার-সৌন্দর্যবর্ধনের উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads