ads

শনিবার , ১ আগস্ট ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৃতপ্রায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, নালিতাবাড়ীতে ৪ দোকানকে জরিমানা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ১, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে মৃতপ্রায় অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে একটি মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাইয়ের অভিযোগে আরও তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১ আগস্ট শনিবার সকালে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার ও আড়াইআনী বাজারের মাংস মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ বাজারের লালনের মাংসের দোকানে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মৃতপ্রায় অসুস্থ একটি গরু জবাই করা হয়। পরে সেই গরুর মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শনাক্ত করে। এ ঘটনায় দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই বাজারের বাবুলের মাংসের দোকান এবং আড়াইআনী বাজারের সাইফুলের মাংসের দোকান ও আল্লাহর দান মাংসের দোকানে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র গভীর রাত বা ভোরে কম দামে অসুস্থ গরু কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে মাংস বিক্রি করে আসছে। এর আগেও গত বছরের মে মাসে একই মাংস মহলে মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে একটি দোকানকে জরিমানা এবং জবাইকৃত মাংস জব্দ করেছিল প্রশাসন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম বলেন, শনিবার ভোরে ভটভটিযোগে একটি মৃতপ্রায় গরু আনার সময় পথচারীরা বিষয়টি প্রশাসনকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গরুটিকে অসুস্থ ও মৃতপ্রায় বলে প্রতীয়মান হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!