ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিশিষ্ট আয়কর আইনজীবী আব্দুল হালিম ফকিরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
জুলাই ২৮, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ

স্বনামধন্য আয়কর আইনজীবী, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট আব্দুল হালিম ফকির (৮৫) আর নেই। ২৭ জুলাই সোমবার সকাল সোয়া ১০ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। তিনি কিছুদিন ধরে বয়সজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। একইদিন রাত ১০টায় শেরপুর সদরের পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

Shamol Bangla Ads

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে স্বজ্জন মানুষ হিসেবে পরিচিত প্রয়াত আব্দুল হালিম ফকির পেশাগত জীবনে শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলায় কর আইনজীবী হিসেবে অত্যন্ত সুনামের কাজ করেছেন। তিনি শেরপুর ও জামালপুর জেলার কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। একদা তিনি বাংলাদেশ কর আইনজীবী সমিতির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ কর আইনজীবী সমিতি কেন্দ্রিয় কমিটি, শেরপুর ও জামালপুর জেলা কর আইনজীবী সমিতি, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!