ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

খবর টি পড়েছেন : ৬১১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না। ২৮ জুলাই মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জনস্বার্থে ব্রিকসসহ বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে যোগ দেওয়ার চেষ্টা করবে বিএনপি সরকার।

সাবেক রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করছে না জানিয়ে তিনি বলেন, ‘পদে থাকা অবস্থাকালীন সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার আগে ও পরের অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া যাবে।’

Shamol Bangla Ads

সকল সংকট দুর করতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘আগের সরকারে জ্বালানি ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে বর্তমানের জ্বালানি সংকট। জ্বালানি নিরাপত্তার আগ পর্যন্ত নতুন করে কোনো শিল্পে গ্যাস দেওয়া হবে না। এতোদিন এনার্জি সিকিউরিটি ছিল না, অলিগার্ককে সুবিধা দেয়ার জন্য গ্যাস উত্তোলনে ভূমিকা নেওয়া হয়নি

এ সময় তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল ৭ দশমিক ৬২ গুলি করেছে পুলিশ। ২০১৮ সালের নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ২০১৮ নির্বাচনের বিচার না করলে অবিচার হবে।’

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার ভালো বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যেই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে এবং এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে, যে ঘটনা ঘটে থাকে, সেটা ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয়, সেটার বিচার হতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads