ads

রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইংরেজীতে কথা বলার আউটডোর প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

‘প্র্যাকটিস টুডে, স্পিক কনফিডেন্ট টুমরো’ শ্লোগানে শেরপুরে ইংরেজীতে কথা বলার এক আউটডোর প্রদর্শণী হয়েছে। ইংরেজী শিক্ষার প্রতিষ্ঠান ‘দুখু’স স্পোকেন এন্ড বেসিক ইংলিস’ ২৫ জুলাই শনিবার রাতে শহরের একটি হোটেলে এ প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা ইংরেজীতে বক্তৃতা, সমসাময়িক বিষয়ে টক শো, কবিতা আবৃৃত্তি, ছবির বর্ণনা, গান এবং রান্নার রেসিপি উপস্থাপন করে।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠাতা কবি রাফিদুল আমিন দুখু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খন্দকার শাহরিনা আক্তার শাপলা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রভাষক ও সাংস্কৃতিক সংগঠক আলিমুল ইসলাম, ব্যবসায়ী শহীদ, সাংবাদিক হাকিম বাবুল, প্রাক্তন শিক্ষার্থী কম্পিউটার ইঞ্জিনীয়ার মো. সাইফুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে অভিভাবক অন্তরা রানী সরকার ও উত্তম সাহা তাদের অনুভুতি ব্যক্ত করেন এবং শিক্ষার্থী তিতলী, আরাদ্ধ, নবনী, আয়ুশ, মুহিব, অরিত্র, রাদভীন, আয়াত, মানহা, মরিয়ম, ঐত্রি, তোয়া, রামিম, নুজহাত বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠাতা কবি রাফিদুল আমিন দুখু জানান, ইংরেজী কেবল ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগের একটি মাধ্যম। শিক্ষার্থীদের ইংরেজীর দূর্বলতা এবং কথা বলার ভীতি ও জড়তা কাটাতে তাদের প্রতিষ্ঠানে ৩ থেকে ৪ মাসে শিশু-কিশোরদের ইংরেজীর বেসিক এবং স্পোকেন ইংলিস শেখানো হয়। ওইসব শিক্ষার্থীদেও শ্রেণীকক্ষের পাশাপাশি জীবনের বাস্তব পরিস্থিতিতে ইংরেজীত কথা বলার চর্চা, দলগত আলোচনা ও ভূমিকা অভিনয়, জনসমক্ষে কথা বলার অনুশীলন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রকৃতির মাঝে আনন্দদায়ক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে এ ধরনের নিয়মিত আউটডোর প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়ে থাকে। এটা তাদের শিক্ষারই অংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!