শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রবিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ জিল্লুর আহসান।

এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মিজানুর রহমান ও আবুল বাসারসহ বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণ, স্মৃতিচারণ এবং শুভকামনা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।









