ads

শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ২৪, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ ভক্তরা শহরের গোপালবাড়ী মন্দির থেকে একটি রথ টেনে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যান। পরে সেখান থেকে রথটি পুনরায় গোপালবাড়ী মন্দিরে আনা হয়। এ সময় নারী ভক্তদের উলুধ্বনি ও বাদ্যবাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

Shamol Bangla Ads

এদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে শহরের গৃদানারায়ণপুর এলাকার নৃসিংহ জিউর মন্দির থেকে আরেকটি রথ বের করা হয়। এ সময় বিপুলসংখ্যক হিন্দু ভক্ত রথটি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নৃসিংহ জিউর মন্দিরে টেনে নিয়ে যান। এ ছাড়া সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া জগন্নাথদেবের মন্দিরে রথ টানা হয়।

উল্টোরথযাত্রা উৎসব উপলক্ষে নৃসিংহ জিউর মন্দির, গোপাল জিউর মন্দির ও হাওড়া জগন্নাথদেবের মন্দিরে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Shamol Bangla Ads

রথযাত্রা উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

উল্টোরথযাত্রা উৎসবের বিভিন্ন আয়োজনে গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, গোপালবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, ইসকন, শেরপুর কমিটির উত্তম শ্যামদাস, অপূর্ব প্রভুসহ বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!