ads

রবিবার , ১৯ জুলাই ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

খবর টি পড়েছেন : ৬৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতিবছর বিশ্বের পাসপোর্ট সূচক প্রকাশ করে, যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা ও ভ্রমণ স্বাধীনতার একটি নির্ভরযোগ্য মানদণ্ড। ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট সূচকে ৯৬তম অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

Shamol Bangla Ads

এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ, অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা সুবিধা। ভ্রমণকারীদের সুবিধার্থে দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

এশিয়া
ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর লিস্তে।

Shamol Bangla Ads

ক্যারিবিয়ান অঞ্চল
বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আফ্রিকা
বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিচিলিস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া।

ওশেনিয়া অঞ্চল
কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু।

ভ্রমণ পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। তাই নিশ্চিত হওয়ার জন্য ভ্রমণের পূর্বে সরকারি ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণমাধ্যমের তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে দেখতে… পরবর্তী সংবাদ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads