ads

রবিবার , ১৯ জুলাই ২০২৬ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুলাই ১৯, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায়  প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নকলা পৌরসভার সহযেগিতায় উপজেলা প্রশাসন এসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা মনসুর আলী, স্থানীয় চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, বাছুরআগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিয়া আফরিন, খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সোবহান, চরঅষ্টধর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া জান্নাত মাহী ও নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃষ্টি রাণী রবি দাস প্রমুখ।

Shamol Bangla Ads

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভা শেষে উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণে ২০৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি,  বিশেষ অতিথি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ। আয়োজন করা হয় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

ওই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান আজাদসহ কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!