ads

শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ১৮, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালুরচর হাইস্কুল এন্ড কলেজ মাঠে ওই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষণা করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। তাতীহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহেলের সঞ্চালনায় প্রঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খন্দকার আনোয়ার জাহিদ আকাশ। খন্দকার ফাউন্ডেশনের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন খন্দকার মাশরুরোল হক সাজিদ, উপজেলা বিএনপির সদস্য খন্দকার রোকনুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম-সচিব আবু রায়হান আল বেরুনী, খন্দকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বালুরচর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিনামূল্যে মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এদিন প্রায় পাঁচশত নারী, পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!