ads

রবিবার , ১২ জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
জুলাই ১২, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ জুলাই রবিবার সকালে জেলা প্রশাসন, শেরপুর ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অর্জনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ সনদ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!