ads

শনিবার , ১১ জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার
জুলাই ১১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

শেরপুরে ২০২৫-২২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ-বনজ বৃক্ষের চারা, লেবুর চারা ও গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১১ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিএনপি সরকার কৃষকদের সকল সুবিধা সহজকল্পে কৃষক কার্ড প্রদান করছে। কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছে। এছাড়া কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় সেজন্য সারাদেশে কোল্ড স্টোরেজ স্থাপন করার উদ্যোগ নিয়েছে। শেরপুর সদরের কৃষকরাও কোল্ড স্টোরেজ পাবেন। তিনি আরও বলেন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিকল্পনায় বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ করা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি অফিস জানায়, এদিন শেরপুর সদর উপজেলার ২ হাজার ৪শ কৃষকের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার, ৬২৫ জন কৃষকের মাঝে গাছের চারা, খুটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!