ads

সোমবার , ২৯ জুন ২০২৬ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই শাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার
জুন ২৯, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২৯২ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দ করেছে বিজিবি। ২৯ জুন সোমবার ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব শাড়ি জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

Shamol Bangla Ads

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সীমান্তের রাঙাজান পাহাড়ে অভিযান চালায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯২ পিস শাড়ি জব্দ করা হয়।

তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা। সীমান্ত চোরাচালানসহ অপরাধ রুখতে বিজিবি বদ্ধপরিকর।

Need Ads
error: কপি হবে না!