ads

সোমবার , ২৯ জুন ২০২৬ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফল উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
জুন ২৯, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

শেরপুরে সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ফল উৎসব ও স্থানীয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ জুন সোমবার দুপুরে সরকারি গণগ্রন্থাগার হলরুমে গণগ্রন্থাগারের বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকদের নিয়ে এ ফল উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এ সময় গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সহকারি তথ্য অফিসার রায়হানুল আলম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ডাঃ সেকান্দর আলী কলেজের লাইব্রেরীয়ান শফিউল আলম চাঁন প্রমুখ।

ফল উৎসবে দেশীয় আম, জাম, লিচু, কাঁঠাল, পেঁপে, লটকন, আনারস ও ড্রাগন ফল পরিবেশন করা হয়। একই সাথে স্থানীয় লোকজ সাংস্কৃতির হারিয়ে যাওয়া পুঁথি কাব্য পাঠ করেন শেরপুরের বিশিষ্ট কবি এমএইচ মুকুল।

Need Ads
error: কপি হবে না!