ads

শনিবার , ২৭ জুন ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

এপেক্স ক্লাব অব শেরপুরের উদ্যোগে তৃতীয় পালাবদল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকায় অবস্থিত ইনভাইট চায়নিজ এন্ড থাই রেস্টুরেন্ট মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান ডা. মো. সালাহ উদ্দিন।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপেক্সিয়ান সাখাওয়াত হোসেন, এপেক্সিয়ান এম. এইচ. পাশা, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান ডা. এএএম আবু তাহের।

এপেক্স ক্লাব অব শেরপুরের বিদায়ী সভাপতি এপেক্সিয়ান মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে পালাবদল অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এপেক্স ক্লাব অব শেরপুরের নব নির্বাচিত সভাপতি এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, সেক্রেটারী ডিএনই এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এপেক্স ক্লাব অব শেরপুরের নেতৃবৃন্দ।

Shamol Bangla Ads

পরে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য শেরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি, পরিবেশবিদ, সংগঠক ও আলোকচিত্রী মো. মুগনিউর রহমান মনি’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি এপেক্সিয়ান ডা. মো. সালাহ উদ্দিন বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য বেশি বেশি মানবিক গুণের অধিকারী ব্যক্তিদের এ সংগঠনে যুক্ত করতে হবে। আমাদের সবাইকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্ষার এ মৌসুমে বেশি করে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করতে হবে।

Need Ads
error: কপি হবে না!