ads

বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৮১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সকল ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিতকল্পে গৃহীত করণীয়সমূহ যথাযথভাবে প্রতিপালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুতের ট্রান্সফরমারের ভেতরের তামার তার চুরি পরবর্তী সংবাদ অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে আটক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads