শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপত্বিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক এস.এম সোহানুর রহমান সোহান প্রমুখ।
সভায় রাজনৈতিক দলের নেতৃীবৃন্দ, বিভিন্ন অফিসের অফিসারবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।




