ads

সোমবার , ২২ জুন ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতার চেষ্টার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী নাশকতা, বিশৃংখলা অরাজকতা সৃষ্টি এবং আইন শৃংখলা অবনতির চেষ্টার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মে জুন সোমবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে মিছিলটি বের হয়ে শহর প্রশিক্ষণ শেষে আবারও বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যেন কোন নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না করতে পারে সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

ওইসময় জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল, সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির ইমরান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি সাকিবুল হাসান তারা, সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, শেরপুর সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, এটি আই সহ বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!