ads

বুধবার , ১৭ জুন ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুন ১৭, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ

শেরপুরে পল্লী জীবীকায়ন প্রকল্প (৩য় পর্যায়)-এর সুফলভোগী সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘টেইলারিং ও ড্রেস মেকিং’ বিষয়ক ৯দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ১৭ জুন বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে টিটিসি-তে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা সম্মানজনক জীবিকা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক টিটিসিতে চলমান টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী এবং বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং যৌক্তিক প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

Shamol Bangla Ads

শেরপুর বিআরডিবির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, বিআরডিবি ও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক পর্যায়ের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!