ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৭৫
কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৩ দিনের সরকারি সফর শেষে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নমপেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী পৌঁছান।
কম্বোডিয়ার মহিলা বিষয়ক মন্ত্রী ইং কানথা ফাভি নমপেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান। দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ইট সোফিয়া, কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সাঈদা মুনা তাসনিম এবং বাংলাদেশে কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত পিচকুন পানহা ওই সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশ ও কম্বোডিয়ার মাঝে আলোচনার নেতৃত্ব দেন। তিনি কম্বোডিয়ার রয়েল প্যালেসে রাজা নরদম সিহামনের দেয়া রাজকীয় অভ্যর্থনা গ্রহণ করেন। তিনি কম্বোডিয়ান চেম্বারের সঙ্গে ব্যবসায়িক সংলাপে অংশগ্রহণ করেন এবং সেদেশের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে যোগ দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি এ সময় কম্বোডিয়ার সাবেক রাজা নরডম সিহানুক এর স্ট্যাচুতে শ্রদ্ধা নিবেদন করেন। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রাজকীয় দল ফনসিনপেকের সভাপতি নরদম রনারিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতাকর্মীরা, গাড়িতে আগুন-ভাংচুর পরবর্তী সংবাদ অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads