ads

মঙ্গলবার , ১৬ জুন ২০২৬ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জুন ১৬, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

শেরপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী ট্রেডভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ওবায়দুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন সূত্র জানায়, ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে রবিদাস, নরসুন্দর, মুচি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের টেইলরিং (কাটিং অ্যান্ড সেলাই) এবং গবাদিপশু পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!