ads

সোমবার , ১৫ জুন ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : ঝিনাইগাতীতে সংখ্যালঘুদের চলাচলের রাস্তার সমস্যার সমাধান করে দিলেন জেলা প্রশাসক  

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ১৫, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সংখ্যালঘুদের চলাচলের রাস্তা বন্ধের বিষয় নিয়ে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমে খবর প্রকাশের পর রাস্তাটি খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে ১৪ জুন  রবিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতিকাকন রেজা, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।

সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য বক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় উপজেলার কালিবাড়ী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তা বন্ধের বিষয়টি উভয় পক্ষের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়

এদিকে নিজেদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা ফিরে পেয়ে জেলা প্রশাসক ও পু্লিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!