ads

রবিবার , ১৪ জুন ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও মিলনমেলা

স্টাফ রিপোর্টার
জুন ১৪, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

শেরপুরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের আনন্দ মিছিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রবিবার বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

ওইসময় আর্জেন্টিনা দলের জার্সি গায়ে জড়িয়ে পতাকা হাতে ভুভুজেলা বাঁশি ও বাদ্য-বাজনা বাজিয়ে নেচে-গেয়ে আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ-উল্লাস করে। শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এসে পটকা ফুটিয়ে উল্লাস করে ফের শেরপুর সরকারি কলেজ মাঠে গিয়ে ওই আনন্দ র‌্যালি শেষ হয়।

আর্জেন্টিনা ফুটবল ফ্যানসের অন্যতম সংগঠক সাংবাদিক মো. মেরাজ উদ্দিন বলেন, আমরা আশাবাদী এবারও টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জিতবে। এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। এ জন্য আমরা দলের শুভ কামনায় এ মহামিলনমেলা ও আনন্দ র‌্যালির আয়োজন করেছি। এরমধ্য দিয়ে শেরপুরে আমরা ফুটবলে একটি আর্জেন্টিনা পরিবার গড়ে তুলতে চেষ্টা করছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!