ads

শনিবার , ১৩ জুন ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অফিসের ভেতরে নারীর সাথে শ্রীবরদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচানাচির ভিডিও ভাইরাল

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুন ১৩, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে স্টেশনের ভেতরেই বহিরাগত নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও ফাঁস হওয়ায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারের এমন কান্ডে এ দপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

Shamol Bangla Ads

ফাঁস হওয়া ভিডিওটিতে দেখা যায়, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিন একজন বহিরাগত নারীকে নিয়ে স্টেশনের ভেতরেই হাত ধরে ও বিভিন্ন অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে নাচ-গান করছেন। তার এমন অপেশাদার ও নৈতিকতা বিবর্জিত আচরণে ফায়ার সার্ভিসের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ জানান, তাঁর এমন কর্মকান্ডের কারণে পুরো স্টেশনের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের কাছে তাদেরকেও লজ্জায় পড়তে হচ্ছে।
সাতানী শ্রীবরদী মহল্লার মো. মিষ্টার মিয়া, মো. হুমায়ুন কবিরসহ একাধিক ব্যক্তি বলেন, একজন অফিসারের এমন কাজ খুবই লজ্জাজনক। তিনি পবিত্র দায়িত্ব পালন করতেছেন। তার বয়স ৫০ বছরের উর্দ্ধে, নারী নিয়ে নাচ-গান করা খুবই দু:খজনক। এমন অফিসারের জন্য পুরো ফায়ার সার্ভিস অফিসের বদনাম হচ্ছে। আমরা তার দ্রুত অপসারণের দাবি জানাই।

স্থানীয়রা আরো অভিযোগ করেন, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন অনৈতিক পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন স্টেশন অফিসারের কাছ থেকে যেখানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা আশা করা হয়, সেখানে তিনি নিজেই লিপ্ত হয়েছেন সস্তা ও আপত্তিকর বিনোদনে। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের মতো একটি সু-শৃঙ্খল বাহিনীর প্রতি জনগনের আস্থা সংকটের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

এ ঘটনায় অভিযুক্ত শ্রীবরদী উপজেলার ফায়ার ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, আমি টিকটক করার জন্য ভিডিওটি করেছিলাম। অনেকেই টিকটক করে, তাই আমিও করেছিলাম। আপনি একজন স্টেশন অফিসার হয়ে সরকারি দপ্তরের ভিতরে বহিরাগত নারীকে নিয়ে নাচ-গান করে ভিডিও ধারণ করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি কোন সন্তোষজনক জবাব তিনি পারেননি।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুর ও শেরপুরের দায়িত্বে থাকা সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, একজন স্টেশন অফিসারের এমন কাজ কোনভাবেই কাম্য নয়। এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!