ads

শুক্রবার , ৫ জুন ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার
জুন ৫, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

শেরপুরে বজ্রপাতে মো. মিজান মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই এলাকার কমল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় মিজান বাড়ির বাইরে বের হলে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরপক্ষীমারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল মিয়া বলেন, বজ্রপাতে মিজান নামে একজনের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। যার মৃত্যু হয়েছে, তার মা কিছুদিন আগে মারা গেছেন। এখনো বিয়ে করেনি, বৃহস্পতিবার সন্ধ্যায় তার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। মিজান ডেলিভারি ম্যানের কাজ করতো, পাশাপাশি বিভিন্ন সাইটেও কাজ করতো।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে  শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে সহযোগিতার জন্য লিখিত আবেদন করতে বলা হয়েছে। আগামী রোববার আবেদন করলে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। সাধারণত এ ধরনের ঘটনায় ২০ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। পরিবার যদি বেশি অসচ্ছল হয়, সেক্ষেত্রে খাদ্য সহায়তাও দেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!