ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
জুন ৪, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

শেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাজাসহ তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৩ জুন দুপুরে তাদের আদালত প্রেরণ করা হয়। এর আগে ২ জুন তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া এলাকা হতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নানের ছেলে কারবারি সোহেল মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে কামারেরচর এলাকায় ২০০ গ্রাম গাজাসহ সাহাব্দীর চরের মো: আ: রশিদের ছেলে কারবারি কিরন মিয়া (৪০) ও লালচান রবিদাসের ছেলে অমল রবিদাস (৪৩)কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!