ads

মঙ্গলবার , ২ জুন ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শ্যালোমেশিনের পাখায় কাপড় পেচিয়ে নারীর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ধান উড়াতে গিয়ে শ্যালোমেশিনের পাখায় কাপড় পেচিয়ে মর্জিনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১ জুন সোমবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে ওই ঘটনা ঘটে। মর্জিনা বেগম ওই গ্রামের মোজাম্মেল হক উরফে মন্টু মিয়ার স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টার দিয়ে শ্যালোইঞ্জিনের সাথে পাখা লাগিয়ে তার মেয়ে জামাই বাড়িতে পাখার বাতাসে ধান উড়িয়ে পরিস্কার করছিলো। একপর্যায়ে পাখার সাথে শরীরের কাপড় পেচিয়ে পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!