ads

সোমবার , ১ জুন ২০২৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধা মায়ের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বিদ্যুতায়িত একটি গরুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক কৃষক। আর ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধা মা। একই ঘটনায় গরুটিও মারা গেছে।

Shamol Bangla Ads

১ জুন সোমবার সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আহত কৃষক মো. হাছান আলী (৫০) তার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদের সেচলাইনের একটি বৈদ্যুতিক তার সাম্প্রতিক ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়।

Shamol Bangla Ads

গরুটিকে বাঁচাতে গিয়ে হাছান আলী নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় ছেলেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার বিধবা মা হাওয়া বেগম। কিন্তু তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে গরুটিও মারা যায়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads