ads

সোমবার , ১ জুন ২০২৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গরিব-অসহায় মানুষের সেবায় নতুন অফিস উদ্বোধন, দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ১, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবামূলক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৩১ মে রবিবার যোহরের নামাজের পর নালিতাবাড়ীর আড়াইআনি বাজারে তিন্নি মেডিসিন কর্নারের বিপরীত পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কার্যক্রমের সফলতা ও মানবকল্যাণে অব্যাহত ভূমিকার জন্য দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অফিসের কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পরিচালক শাকিব আহাম্মেদ, প্রধান উপদেষ্টা পিয়াল হাসান, সভাপতি তিতাস রুদ্র, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদসহ অন্যান্য সদস্যরা।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা জোবায়ের হাসান জয়, সভাপতি তাজবীর হাসান সিফাত, মানবকল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি, সেইফ নালিতাবাড়ী এন্ড পিপল-এর প্রতিনিধিদল এবং ময়মনসিংহ থেকে আগত জরুরি রক্তদানে আমরা ফুলবাড়িয়া সংগঠনের মেহেদী হাসান অন্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বাজার বিতরণ, বস্ত্র উপহার, চিকিৎসাসেবা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করতে নতুন অফিস স্থাপন করা হয়েছে।

শেষে সংগঠনের সার্বিক সফলতা এবং সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!