ads

বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

 হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই প্রধান ঈদ জামাত শুরু হয়।

Shamol Bangla Ads

নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্র ও সরকারপ্রধান জাতীয় ঈদগাহে এসে পৌঁছান। সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৭টা ১৯ মিনিটে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ২৭ মিনিটে ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হন।

জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, দেশের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরা অংশ নেন। একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ রাজধানীর সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এই জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন।

Shamol Bangla Ads

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রধান এই ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও এর আশপাশের পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে পল্টন ও হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল ও পার্কিংয়ের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!