ads

বুধবার , ২০ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ

মিরপুর থেকে সিলেট, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চলছে জয় জয়কার। দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এরপরই আইসিসি থেকে এলো সুখবর। প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সাহসী সিদ্ধান্তই নেয় বাংলাদেশ। মিরপুরের স্বভাবজাত মন্থর গতির পিচের পরিবর্তে পেস বোলিং এবং ব্যাটিং সহায়ক পিচকেই বেঁছে নেওয়া হয়। সিলেটের পিচও ছিল একই। এরারও পাকিস্তান সুবিধা করতে পারেনি। ব্যাটে-বলে দাপুটে পারফর‌ম্যান্স দেখিয়ে জিতেছে সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

আর সিলেট ম্যাচ শেষেই র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আইসিসি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে। এর ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের সাত নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা।

Shamol Bangla Ads

বাংলাদেশ ৭ নম্বরে উঠে আসায় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দল। আইসিসি-র সর্বশেষ রেটিং পয়েন্টের হিসাব অনুযায়ী, বাংলাদেশ এখন শ্রীলঙ্কার ঠিক নিচে অবস্থান করছে। অন্যদিকে, সিরিজ হেরে পাকিস্তান দল দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমেছে। এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে এক ধাপ এগিয়েছে শ্রীলঙ্কা। অবস্থান করছে ছয় নম্বরে।

এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন। সর্বোচ্চ ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ঠিক পরে অবস্থান ভারতের। আর টেবিলের চার ও পাঁচ নম্বরে যথাক্রমে অবস্থান করছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

Need Ads
error: কপি হবে না!