ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ি সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাটের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৯৩ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা। ১৭ মে রবিবার ভোররাতে ওই অভিযান চালায় হলদিগ্রাম ও কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ি এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা। ওইসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ ভর্তি কয়েকটি বস্তা ফেলে পালায় জড়িতরা। পরে মদসহ ওইসব বস্তা জব্দ করা হয়।
একই রাতে হালুয়াঘাটের কুশপাড়া এলাকায় কড়ইতলী বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িতের ফেলে রাখা আরও কিছু ভারতীয় মদের বোতল জব্দ করে।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ জানান, পৃথক অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।

Need Ads