শেরপুরে জেলা কারাগার পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১১ মে সোমবার তিনি জেলা কারাগার পরিদর্শনে যান। ওইসময় তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।

একইসাথে কারাগারসমূহ শুধু বন্দীশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে, যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ।
ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ আব্দুস সেলিম উপস্থিত ছিলেন।




