ads

মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রদলের মিছিল ও সমাবেশ, নতুন কমিটির দাবি

স্টাফ রিপোর্টার
মে ১২, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রগঠন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ১২ মে মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও শহর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

Shamol Bangla Ads

সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সোহানসহ ছাত্রনেতা সোহাগ, ফারুক, রনি, নিবিড়, নিপুন, নুরশাফি, সিয়াম, তানভীর ও সৌরভ।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে শেরপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
ওই সময় নেতৃবৃন্দ শেরপুর জেলা ছাত্রদলের দীর্ঘদিনের অস্থায়ী কমিটি বিলুপ্ত করে দ্রুত নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads