ads

সোমবার , ১১ মে ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ১১, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

শেরপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ন্যায্যমূল্যে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ মে শনিবার সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষ্যে শেরপুর জেলায় ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার বাদে) মোট ১০ দিন এই টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিটি প্যাকেজের মূল্য ৪৮০ টাকা। প্যাকেজে থাকছে ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্য তেল ও ২ কেজি মসুর ডাল।

Need Ads