ads

বুধবার , ৬ মে ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক কর্মশালা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ৬, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ৬ মে বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।

Shamol Bangla Ads

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম খান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

কর্মশালায় অতিথিরা আগামী বাংলাদেশ গড়তে যুবকদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে আহ্বান করা হয়। সেই সাথে চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা সৃষ্টি করে নিজেকে চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে এক মাস মেয়াদী ২০ জন যুবক ও যুবতী অংশ নেয়। তাদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হবে। একই সাথে যারা কর্মদক্ষতায় এগিয়ে যাবে তাদেরকে ঋণের সুবিধা দেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads