ads

সোমবার , ৪ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কলাবাগানে গাঁজার চাষ, ৬টি গাঁজার গাছসহ বৃদ্ধ আটক

খবর টি পড়েছেন : ৫৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় মাদকবিরোধী অভিযানে ৬টি গাঁজার গাছসহ সুরত আলী (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নকলা থানা পুলিশ। ৩ মে রবিবার রাতে নকলা পৌরসভার কলাপাড়া পূর্বপাড়া মহল্লায় ওই অভিযান পরিচালিত হয়। সুরত আলী স্থানীয় মৃত মাইন উদ্দিনের পুত্র। ৬টি গাঁজা গাছের ওজন প্রায় সাড়ে ৩ কেজি এবং যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সুরত আলী দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির পাশে কলা চাষের আড়ালে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুরত আলীর কলার বাগানে অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছসহ সুরত আলীকে আটক করা হয়।

পরে গাঁজার গাছগুলো জব্দ এবং তাঁর (সুরত) বিরুদ্ধে নকলা থানায় মামলা দিয়ে সোমবার (৪ মে) আদালতের মাধ্যমে তাঁকে জেল হজতে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি রিপন চন্দ্র গোপ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads