ads

রবিবার , ৩ মে ২০২৬ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের এক সদস্য আটক

স্টাফ রিপোর্টার
মে ৩, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ফারুক (৪০) নামে এক মানব পাচারকারি দলের সদস্যকে আটক করেছে বিজিবি সদস্যরা। ৩ মে রবিবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে। ফারুক সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। দুপুরে বিজিবি ফারুককে থানা পুলিশকে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, মানবপাচারের দুটি পৃথক মামলায় রবিবার বিকেলে ফারুককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!