ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৯০৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ এপ্রিল বুধবার ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মাদক কারবারি ফারুক আহম্মেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মুত মোফাজ্জল হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

আর গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইগাতী থানার মাদক কারবারী ফারুক আহমেদ (৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং ওই এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল( ২৪) , সে বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডাকাবর গ্রামের ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাচার হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে থানার এসআই শহিদুল্যার নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিকদল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের তল্লাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মৃল্যের ইয়াবা ও হেরোইন পাওয়া যায়।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অগ্নিযুগের সিংহপুরুষ বিপ্লবী রবি নিয়োগী : হাকিম বাবুল পরবর্তী সংবাদ শেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করলেন স্বাস্থ্য সেবা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads