ads

বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৯, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

শেরপুর সদর থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। এ উপলক্ষে ২৯ এপ্রিল বুধবার বিকেলে পুলিশ সুপার শেরপুর সদর থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইসময় থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

Shamol Bangla Ads

পরে নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শনসহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!