ads

সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপরাধী যে দলেরই হোক ছাড় না দেওয়ার নির্দেশনা নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ২০, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ

অপরাধী যে দলেরই হোক ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অপরাধে যারা জড়িত তাদেরকে কোন ধরনের ছাড় না দেয়া হবে না। অপরাধীদের কোন দল নেই, যে দলেরই লোক হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তিনি ১৯ এপ্রিল রবিবার বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত উপজেলার দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সকল শ্রেণি-পেশার লোকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি নির্বাচনে আগে বিভিন্ন জনসভায় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাআল্লাহ তা অবশ্যই বাস্তবায়ন করবো। তিনি বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। মাদক ব্যবসায়ীদেরকে কোন প্রকার ছাড় না দেওয়ার নির্দেশ প্রদান করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। উপজেলার আইন শৃঙ্খলা, বিভিন্ন সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহমেদ রুবেল, মঞ্জরুল ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!